মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

সালথায় নবকাম পল্লী কলেজে পিঠা মেলার উদ্বোধন

সালথায় নবকাম পল্লী কলেজে পিঠা মেলার উদ্বোধন

ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজে দিনব্যাপী পিঠা মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কলেজ পরিবার এ মেলার আয়োজন করে।

মেলার শুভ উদ্বোধন করেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান। উদ্বোধনের পর তিনি অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এবারের পিঠা মেলায় মোট ৮টি স্টল অংশ নিয়েছে। স্টলগুলোতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। এর মধ্যে ছিল চিতই পিঠা, দুধ চিতই, ভাপা পিঠা, পাটিসাপটা, পুলিপিঠা, তেলপিঠা, মাংসপিঠা, মাছপিঠা, তারাপিঠা ও জামাইপিঠাসহ বিভিন্ন রকমারি পিঠা।

নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, উপাধ্যক্ষ মিজানুর রহমান, কলেজের কো-অপ্ট সদস্য মো. নজরুল ইসলাম ও বিএনপি নেতা বাবুল হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ। এছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও মেলায় অংশ নেন।

অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ পিঠা মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬


সালথায় নবকাম পল্লী কলেজে পিঠা মেলার উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজে দিনব্যাপী পিঠা মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কলেজ পরিবার এ মেলার আয়োজন করে।মেলার শুভ উদ্বোধন করেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান। উদ্বোধনের পর তিনি অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।এবারের পিঠা মেলায় মোট ৮টি স্টল অংশ নিয়েছে। স্টলগুলোতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। এর মধ্যে ছিল চিতই পিঠা, দুধ চিতই, ভাপা পিঠা, পাটিসাপটা, পুলিপিঠা, তেলপিঠা, মাংসপিঠা, মাছপিঠা, তারাপিঠা ও জামাইপিঠাসহ বিভিন্ন রকমারি পিঠা।নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, উপাধ্যক্ষ মিজানুর রহমান, কলেজের কো-অপ্ট সদস্য মো. নজরুল ইসলাম ও বিএনপি নেতা বাবুল হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ। এছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও মেলায় অংশ নেন।অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ পিঠা মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত