ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ ও জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে।
রোববার ইসির জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে। ইতোমধ্যে বিএনপি জোট ২১২ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। অন্যদিকে ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।
অন্যান্য দলগুলোর মধ্যে এনসিপি ৩ দশমিক শূন্য ৫ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ দশমিক ৭ শতাংশ ও বাংলাদেশ খেলাফত মজলিস ২ দশমিক শূন্য ৯ শতাংশ, জাতীয় পার্টি ০ দশমিক ৮৯ শতাংশ এবং গণঅধিকার পরিষদ ০ দশমিক ৩৩ শতাংশ ভোট পেয়েছে।
এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সম্মিলিতভাবে ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট পেয়েছেন।

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন