হাজারো কণ্ঠকে পেছনে ফেলে নিজের মেধা আর কঠোর সাধনায় জনপ্রিয় সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘সবুজ সুরের সন্ধানে–সিজন ১’-এর শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন নেত্রকোণার সুসং দুর্গাপুরের সংস্কৃতিকর্মী ও সংগীত শিল্পী মো.মিজানুর রহমান কাঞ্চন চূড়ান্ত লড়াই তথা গ্র্যান্ড ফিনালে জন্য তিনি নির্বাচিত হওয়ায় বর্তমানে পুরো দুর্গাপুর এলাকা জুড়ে বইছে আনন্দের বন্যা।
প্রতিযোগিতার শুরু থেকেই মো.মিজানুর রহমান কাঞ্চন তার ব্যতিক্রমী গায়কী আর স্বকীয়তা দিয়ে বিচারকদের মুগ্ধ করে আসছিলেন। একের পর এক রাউন্ডে নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে তিনি আজ সেরা দশের মঞ্চে। তার এই সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দের জোয়ার বইছে।
মিজানুর রহমান কাঞ্চন তার এই অর্জনকে স্থানীয়রা শুধু ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছেন না। দুর্গাপুরবাসীর মতে, এটি পুরো এলাকার জন্য এক অনন্য গৌরব। দর্শকদের অকুণ্ঠ সমর্থন এবং হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত এখন চূড়ান্ত বিজয়ের স্বপ্ন দেখছেন মিজানুর রহমান কাঞ্চন।
শীঘ্রই এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সবুজ সুরের সন্ধানে’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল। সেরা দশের এই লড়াই আগের সব রাউন্ডের চেয়ে আরও বেশি চ্যালেঞ্জিং হবে বলে ধারণা করা হচ্ছে। মো.মিজানুর রহমান কাঞ্চন সহ দশ জন প্রতিভাবান শিল্পী এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় দিন গুনছেন।
দুর্গাপুরবাসীর প্রত্যাশা, মিজানুর রহমান কাঞ্চন তার শ্রমের সমন্বয়ে গ্র্যান্ড ফাইনালেও সফল হবেন এবং তার কণ্ঠের জাদুতে সারা দেশে নিজের ও নিজ এলাকার নাম উজ্জ্বল করবেন। বিজয়ের মুকুট নিয়ে মো.মিজানুর রহমান কাঞ্চন ঘরে ফিরবেন—এমনটাই এখন সবার নজরে রয়েছে

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন