সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

নড়াইল-১ এ ঐতিহাসিক জয়, ভোটের মাঠে একক আধিপত্য

নড়াইল-১ এ ঐতিহাসিক জয়, ভোটের মাঠে একক আধিপত্য
প্রতিনিধি :- লিটন সিকদার

নড়াইল-১ এ ঐতিহাসিক জয়: নড়াগাতীতে বিশ্বাস জাহাঙ্গীর আলমের পিতৃভিটায় ফুলেল শুভেচ্ছার ঢল

স্টাফ রিপোর্টার: মোঃ লিটন শিকদার

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে ধানের শীষ প্রতীকে ভূমিধস বিজয় অর্জনের পর জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের পিতৃভিটা নড়াগাতীর খাশিয়াল এলাকায় পরিণত হয়েছে শুভেচ্ছা ও ভালোবাসার মিলনমেলায়।

১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২৬—এই দুই দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নড়াইল-১ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ ফুল, মালা ও শুভেচ্ছা বার্তা নিয়ে ছুটে আসেন তার পিতৃভিটায়। নড়াইল জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বারবার নির্বাচিত সভাপতি ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং তার স্বপরিবারকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন আগত নেতাকর্মী ও সমর্থকরা।

ফুলের তোড়া, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, পেশাজীবী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উৎসবমুখর পরিবেশে পিতৃভিটা যেন রূপ নেয় গণমানুষের মিলনকেন্দ্রে।

এ সময় কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিশ্বাস জাহাঙ্গীর আলমের সুযোগ্য ভাই বিশ্বাস আসজাদুর রহমান মিঠু আবেগঘন কণ্ঠে বলেন,

“নড়াইল-১ আসনের সর্বস্তরের মানুষের যে বিপুল ভালোবাসা ও আস্থা আমরা পেয়েছি, তাতে আমাদের পরিবার গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের বিশ্বাসে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন,

“ইনশাআল্লাহ, জনগণের সঙ্গে দেওয়া প্রতিটি অঙ্গীকার আমরা রক্ষা করব এবং নড়াইল-১ আসনকে একটি উন্নয়নসমৃদ্ধ, শান্তিপূর্ণ ও মডেল আসনে রূপান্তর করতে আমরা বদ্ধপরিকর।”

ভোটের মাঠে একক আধিপত্য প্রতিষ্ঠার এই বিজয়কে ঘিরে নড়াইল-১ জুড়ে বইছে আনন্দের জোয়ার; সমর্থকদের প্রত্যাশা—নতুন মেয়াদে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও গতি আসবে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬


নড়াইল-১ এ ঐতিহাসিক জয়, ভোটের মাঠে একক আধিপত্য

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নড়াইল-১ এ ঐতিহাসিক জয়: নড়াগাতীতে বিশ্বাস জাহাঙ্গীর আলমের পিতৃভিটায় ফুলেল শুভেচ্ছার ঢলস্টাফ রিপোর্টার: মোঃ লিটন শিকদারসদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে ধানের শীষ প্রতীকে ভূমিধস বিজয় অর্জনের পর জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের পিতৃভিটা নড়াগাতীর খাশিয়াল এলাকায় পরিণত হয়েছে শুভেচ্ছা ও ভালোবাসার মিলনমেলায়।১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২৬—এই দুই দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নড়াইল-১ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ ফুল, মালা ও শুভেচ্ছা বার্তা নিয়ে ছুটে আসেন তার পিতৃভিটায়। নড়াইল জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বারবার নির্বাচিত সভাপতি ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং তার স্বপরিবারকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন আগত নেতাকর্মী ও সমর্থকরা।ফুলের তোড়া, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, পেশাজীবী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উৎসবমুখর পরিবেশে পিতৃভিটা যেন রূপ নেয় গণমানুষের মিলনকেন্দ্রে।এ সময় কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিশ্বাস জাহাঙ্গীর আলমের সুযোগ্য ভাই বিশ্বাস আসজাদুর রহমান মিঠু আবেগঘন কণ্ঠে বলেন,“নড়াইল-১ আসনের সর্বস্তরের মানুষের যে বিপুল ভালোবাসা ও আস্থা আমরা পেয়েছি, তাতে আমাদের পরিবার গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের বিশ্বাসে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”তিনি আরও বলেন,“ইনশাআল্লাহ, জনগণের সঙ্গে দেওয়া প্রতিটি অঙ্গীকার আমরা রক্ষা করব এবং নড়াইল-১ আসনকে একটি উন্নয়নসমৃদ্ধ, শান্তিপূর্ণ ও মডেল আসনে রূপান্তর করতে আমরা বদ্ধপরিকর।”ভোটের মাঠে একক আধিপত্য প্রতিষ্ঠার এই বিজয়কে ঘিরে নড়াইল-১ জুড়ে বইছে আনন্দের জোয়ার; সমর্থকদের প্রত্যাশা—নতুন মেয়াদে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও গতি আসবে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত