রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

দুর্গাপুরে চন্ডিগড় ইউনিয়নে ৩ সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

দুর্গাপুরে চন্ডিগড় ইউনিয়নে ৩ সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩ সহযোগী সংগঠনের ,জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল, এবং জাতীয়তাবাদী ছাত্রদল দুর্গাপুর উপজেলা শাখা পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৩নং চন্ডিগড় ইউনিয়নের শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।

স্বেচ্ছাসেবক দল দুর্গাপুর উপজেলা শাখার আহ্বায়ক মীর্জা এসএ নজরুল ও সদস্য সচিব হিমেল সরকারের অনুমোদনে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪/০২/২০২৬ তারিখ থেকে ৩নং চন্ডিগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কমিটি বিলুপ্ত করা হয়েছে । বিলুপ্ত কমিটির কোনো সদস্য ভবিষ্যতে পদবী ব্যবহার করতে পারবে না। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়। 

অন্যদিকে, যুবদল দুর্গাপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস এম কাইয়ুম ও সদস্য সচিব মোঃ ইউসুফ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩নং চন্ডিগড় ইউনিয়ন যুবদল শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত কমিটির কেউ রাজনৈতিক প্রভাবে কোনো সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার দায় সংগঠন নেবে না। সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে, যুবদলের নাম ব্যবহার করে কেউ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করতে।

একই তারিখে ছাত্রদল দুর্গাপুর উপজেলা শাখাও চন্ডিগড় ইউনিয়ন শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করে। ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিরঞ্জন দেবনাথ ও সদস্য সচিব আলমগীর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিলুপ্ত কমিটির কোনো সদস্য ছাত্রদলের পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংগঠন দায়ী থাকবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬


দুর্গাপুরে চন্ডিগড় ইউনিয়নে ৩ সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩ সহযোগী সংগঠনের ,জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল, এবং জাতীয়তাবাদী ছাত্রদল দুর্গাপুর উপজেলা শাখা পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৩নং চন্ডিগড় ইউনিয়নের শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।স্বেচ্ছাসেবক দল দুর্গাপুর উপজেলা শাখার আহ্বায়ক মীর্জা এসএ নজরুল ও সদস্য সচিব হিমেল সরকারের অনুমোদনে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪/০২/২০২৬ তারিখ থেকে ৩নং চন্ডিগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কমিটি বিলুপ্ত করা হয়েছে । বিলুপ্ত কমিটির কোনো সদস্য ভবিষ্যতে পদবী ব্যবহার করতে পারবে না। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়। অন্যদিকে, যুবদল দুর্গাপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস এম কাইয়ুম ও সদস্য সচিব মোঃ ইউসুফ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩নং চন্ডিগড় ইউনিয়ন যুবদল শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত কমিটির কেউ রাজনৈতিক প্রভাবে কোনো সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার দায় সংগঠন নেবে না। সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে, যুবদলের নাম ব্যবহার করে কেউ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করতে।একই তারিখে ছাত্রদল দুর্গাপুর উপজেলা শাখাও চন্ডিগড় ইউনিয়ন শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করে। ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিরঞ্জন দেবনাথ ও সদস্য সচিব আলমগীর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিলুপ্ত কমিটির কোনো সদস্য ছাত্রদলের পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংগঠন দায়ী থাকবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত