মোঃ কারিমুল ইসলাম উপজেলা প্রতিনিধি ঃ
বিশ্বজুড়ে ১৪ ফেব্রুয়ারি দিনটি ভালোবাসা দিবস হিসেবে উদ্যাপিত হলেও সুন্দরবনসংলগ্ন উপকূলের মানুষেরা দিনটিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে পালন করেন একটু ভিন্নভাবে, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনাসহ উপকূলীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই দশকের বেশি সময় ধরে দিবসটি পালিত হয়ে আসছে।
আজ ১৪ ই ফেব্রুয়ারি ২০২৬ ইং
এটির ধারাবাহিকতা মংলার জয়মনি নানা আয়োজনে পালিত হয় সুন্দরবন দিবস সর্বস্তরের জনগণকে নিয়ে রেলি এবং ছোট ছোট স্কুল বাচ্চাদের নিয়ে হয় চিত্র অঙ্গন।
প্রধান অতিথি জনাব মোঃ ছানাউল্যা পাটোয়ারী বলেন, ‘সুন্দরবনের টিকে থাকার ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বেঁচে থাকা, অর্থনৈতিক অগ্রগতি, সমৃদ্ধি অনেকাংশে নির্ভরশীল। এটা রক্ষা করতে না পারলে আমাদের দেশ একটা বিরাট সংকটের সম্মুখীন হবে। তাই সবার আগে সুন্দরবনকে ভালোবাসতেই হবে। “বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন” এই প্রতিপাদ্যে প্রতিবছর উপকূলীয় এলাকায় সুন্দরবন দিবসটি পালিত হয়ে আসছে।
বিশেষ অতিথি জনাব মোঃ ফারুক হাওলাদার বলেন,‘আমরা যারা সুন্দরবনের পাশের এলাকার মানুষ, তাদের বেঁচে থাকার স্বার্থেই সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হবে। এই সুন্দরবন না থাকলে বিভিন্ন দুর্যোগে মোংলা উপজেলার নাম নিশানা এত দিন মুছে যেত।
সভাপতি দীপন চন্দ্র সাহা বলেনা,আমরা সুন্দরবনের অনেক ক্ষতি করলেও সুন্দরবন সব সময় শুধুই দিয়েই গেছে, বিনিময়ে সে পায়নি কিছুই। আমরা বলতে চাই, যারা বুঝে বা না বুঝে সুন্দরবনের ক্ষতি সাধন করে আসছে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকেই রুখে দাঁড়াতে হবে।’
এ সময়ের অন্যান্য বক্তারা বলেন , সুন্দরবন আমাদের মায়ের মতো। তাই সুন্দরবনকে ভালবাসতে হবে। সুন্দরবন যাতে ধ্বংস না হয় সে দিকে লক্ষ রাখতে হবে। এখনও কতিপয় লোক সুন্দরবন ধ্বংস করছে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তানা হলে সুন্দরবন রক্ষা পাবে না।

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন