শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
সংগৃহীত ছবি

 বিএনপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত 

স্টাফ রিপোর্টার : লিটন শিকদার

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। অন্য আহতদের নড়াইলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তুলারামপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থকরা মহড়ায় নামে। এক পর্যায়ে স্থানীয় গাবতলা বাসস্ট্যান্ড এলাকায় তারা বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে রাব্বি (২৬) নামে ধানের শীষের এক সমর্থককে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অন্যদের সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এলাকায় সেনা-পুলিশের যৌথ অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬


বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
 বিএনপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত স্টাফ রিপোর্টার : লিটন শিকদারশুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। অন্য আহতদের নড়াইলে চিকিৎসা দেওয়া হচ্ছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তুলারামপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থকরা মহড়ায় নামে। এক পর্যায়ে স্থানীয় গাবতলা বাসস্ট্যান্ড এলাকায় তারা বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে রাব্বি (২৬) নামে ধানের শীষের এক সমর্থককে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অন্যদের সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এলাকায় সেনা-পুলিশের যৌথ অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত