শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

নড়াইল-১ আসনে ধানের শীষ, নড়াইল-২ আসনে দাঁড়িপাল্লার জয়

নড়াইল-১ আসনে ধানের শীষ, নড়াইল-২ আসনে দাঁড়িপাল্লার জয়
নড়াইলে ১ নড়াইল ২ জয়

নড়াইল-১ আসনে ধানের শীষ, নড়াইল-২ আসনে দাঁড়িপাল্লার জয়


স্টাফ রিপোর্টার মোঃ লিটন সিকদার


ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে নড়াইল জেলার দুইটি সংসদীয় আসনে ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নড়াইল-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীকে এবং নড়াইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর জেলা আমির মো. আতাউর রহমান বাচ্চু দাঁড়িপাল্লা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জেলায় অনুষ্ঠিত এই নির্বাচনে দুইটি আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

নড়াইল-১ আসনের ফলাফল

ঘোষিত ফলাফল অনুযায়ী, নড়াইল-১ আসনের ১১২টি ভোটকেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ধানের শীষ প্রতীকে বিশ্বাস জাহাঙ্গীর আলম পেয়েছেন ৯৯ হাজার ৯৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট।

এই আসনে মোট ভোট প্রদান করেছেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন ভোটার।

নড়াইল-২ আসনের ফলাফল

নড়াইল-২ আসনের ১৪৮টি ভোটকেন্দ্রে (পোস্টাল ভোটসহ) দাঁড়িপাল্লা প্রতীকে মো. আতাউর রহমান বাচ্চু পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কলস প্রতীকের মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট।

এছাড়া ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট।

এই আসনে মোট ভোট প্রদান করেছেন ২ লাখ ৫২ হাজার ৭৮১ জন ভোটার।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬


নড়াইল-১ আসনে ধানের শীষ, নড়াইল-২ আসনে দাঁড়িপাল্লার জয়

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নড়াইল-১ আসনে ধানের শীষ, নড়াইল-২ আসনে দাঁড়িপাল্লার জয়স্টাফ রিপোর্টার মোঃ লিটন সিকদারত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে নড়াইল জেলার দুইটি সংসদীয় আসনে ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নড়াইল-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীকে এবং নড়াইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর জেলা আমির মো. আতাউর রহমান বাচ্চু দাঁড়িপাল্লা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।জেলায় অনুষ্ঠিত এই নির্বাচনে দুইটি আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।নড়াইল-১ আসনের ফলাফলঘোষিত ফলাফল অনুযায়ী, নড়াইল-১ আসনের ১১২টি ভোটকেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ধানের শীষ প্রতীকে বিশ্বাস জাহাঙ্গীর আলম পেয়েছেন ৯৯ হাজার ৯৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট।এই আসনে মোট ভোট প্রদান করেছেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন ভোটার।নড়াইল-২ আসনের ফলাফলনড়াইল-২ আসনের ১৪৮টি ভোটকেন্দ্রে (পোস্টাল ভোটসহ) দাঁড়িপাল্লা প্রতীকে মো. আতাউর রহমান বাচ্চু পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কলস প্রতীকের মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট।এছাড়া ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট।এই আসনে মোট ভোট প্রদান করেছেন ২ লাখ ৫২ হাজার ৭৮১ জন ভোটার।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত