মোঃ কারিমুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ বাগেরহাট ৩ সংসদীয় আসন (রামপাল- মোংলায়) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
মোট ভোট কেন্দ্র ১০৬ টি তার মধ্যে এক লাখ ৩ হাজার ৭১১ ভোট পেয়েছেন তিনি আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলয়ী জোটের প্রার্থী এডঃ শেখ আব্দুল ওয়াদুদ তিনি পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট ২০ হাজার ৬০৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত এ প্রার্থী।
এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লক্ষ ৬৬ হাজার ৮৬৪ পুরুষ ভোটার ১লক্ষ ৩২ হাজার ৩৫০ নারী ভোটার ১ লক্ষ ৩৪ হাজার ৫১০ তৃতীয় লিঙ্গের ৪ জন
বিজয়ী প্রার্থী ডাক্তার শেখ ফরিদুল ইসলাম বলেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আপামর জনতা আমার উপর আস্থা রেখেছে রামপাল মোংলার সর্বস্তরের মানুষ আমার নেতা জনাব তারেক রহমানের মহাপরিকল্পনার উপর আস্থা রেখেছে আর আগামীতে এগুলো বাস্তবায়ন করাই হবে আমার মূল লক্ষ্য আমি এই জনপদের মানুষের জন্য কাজ করব এবং তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন