শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী দিপু বেসরকারিভাবে নির্বাচিত

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী দিপু বেসরকারিভাবে নির্বাচিত
ফাইল ফটো

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। 

নারায়ণগঞ্জ-১ আসনের মোট ১২৯টি কেন্দ্রের ফলাফলে দিপু ১ লক্ষ ৫৫ হাজার ৪২১ ভোট পেয়েছেন বলে জানা গেছে। 

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দিপু ভূঁইয়া উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন। তবে অফিসিয়ালি চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। 

এই আসনে মোট ভোটার ৪ লক্ষ ৮ হাজার ৮২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৭ হাজার ৮৪৯ জন, নারী ভোটার ২ লক্ষ ৯৭৭ হাজার এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিন জন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬


নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী দিপু বেসরকারিভাবে নির্বাচিত

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। নারায়ণগঞ্জ-১ আসনের মোট ১২৯টি কেন্দ্রের ফলাফলে দিপু ১ লক্ষ ৫৫ হাজার ৪২১ ভোট পেয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দিপু ভূঁইয়া উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন। তবে অফিসিয়ালি চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই আসনে মোট ভোটার ৪ লক্ষ ৮ হাজার ৮২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৭ হাজার ৮৪৯ জন, নারী ভোটার ২ লক্ষ ৯৭৭ হাজার এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিন জন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত