শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

একাধিক অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

একাধিক অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম (ঘোড়া প্রতীক)। এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোটের অভিযোগে ভোট বর্জন করেন তিনি। 


বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) বিকেলে মেঘনা শিল্প এলাকায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি। 


এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে তার এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোটের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন অধ্যাপক রেজাউল করিম। একইসাথে নতুন করে নির্বাচনের দাবিও জানান তিনি। 


নারায়ণগঞ্জ-৩ আসনে শুরু থেকেই একাধিক শক্ত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ছিল। রেজাউল করিমের সরে দাঁড়ানোর ফলে এ আসনের নির্বাচনী সমীকরণে নতুন পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ আসনে মোট ভোটার ৫ লক্ষ ৯৩ হাজার ৩৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ২ হাজার ২৯০ জন, নারী ভোটার ২ লক্ষ ৯১ হাজার ৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬


একাধিক অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম (ঘোড়া প্রতীক)। এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোটের অভিযোগে ভোট বর্জন করেন তিনি। বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) বিকেলে মেঘনা শিল্প এলাকায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি। এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে তার এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোটের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন অধ্যাপক রেজাউল করিম। একইসাথে নতুন করে নির্বাচনের দাবিও জানান তিনি। নারায়ণগঞ্জ-৩ আসনে শুরু থেকেই একাধিক শক্ত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ছিল। রেজাউল করিমের সরে দাঁড়ানোর ফলে এ আসনের নির্বাচনী সমীকরণে নতুন পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এ আসনে মোট ভোটার ৫ লক্ষ ৯৩ হাজার ৩৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ২ হাজার ২৯০ জন, নারী ভোটার ২ লক্ষ ৯১ হাজার ৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত