শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

সালথায় বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি ও খেলাফতের তিন নেতাকর্মী আটক

সালথায় বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি ও খেলাফতের তিন নেতাকর্মী আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ফরিদপুরের সালথায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে বিএনপি ও খেলাফত মজলিসের তিন নেতাকর্মীকে আটক করেছেন যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সালথা উপজেলার ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ ভোট কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. আমজাদ হোসেন, সালথা উপজেলার গট্টি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম ও মো. রবিউল। বিএনপি নেতা আবুল কামালকে জয়ঝাপ স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে, খেলাফত নেতা আমজাদকে নারানদিয়া স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে ও রবিউলকে ইউসুফদিয়া স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ রয়েছে। 

সালথা সেনা ক্যাম্পের সেনা কর্মকর্তারা বলেন, জয়ঝাপ, ইউসুফদিয়া ও নারানদিয়া স্কুল ভোটকেন্দ্রে কারচুপি ও বিশৃঙ্খলা করার অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তিনকে আটক করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনী ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। ভোটাররা নির্বীঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিবে। এতে যদি কেউ বাধা প্রদান করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

সরকারী রিটানিং অফিসার ও উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে তা কঠোর হস্তে দমন করা হবে। আমরা একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। 

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬


সালথায় বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি ও খেলাফতের তিন নেতাকর্মী আটক

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ফরিদপুরের সালথায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে বিএনপি ও খেলাফত মজলিসের তিন নেতাকর্মীকে আটক করেছেন যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সালথা উপজেলার ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ ভোট কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. আমজাদ হোসেন, সালথা উপজেলার গট্টি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম ও মো. রবিউল। বিএনপি নেতা আবুল কামালকে জয়ঝাপ স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে, খেলাফত নেতা আমজাদকে নারানদিয়া স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে ও রবিউলকে ইউসুফদিয়া স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ রয়েছে। সালথা সেনা ক্যাম্পের সেনা কর্মকর্তারা বলেন, জয়ঝাপ, ইউসুফদিয়া ও নারানদিয়া স্কুল ভোটকেন্দ্রে কারচুপি ও বিশৃঙ্খলা করার অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তিনকে আটক করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনী ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। ভোটাররা নির্বীঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিবে। এতে যদি কেউ বাধা প্রদান করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারী রিটানিং অফিসার ও উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে তা কঠোর হস্তে দমন করা হবে। আমরা একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। 

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত