বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

ফরিদপুর-২, আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদের জরুরি সংবাদ সম্মেলন

ফরিদপুর-২, আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদের জরুরি সংবাদ সম্মেলন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জরুরী সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর-২, আসনের  বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। আজ বুধবার ১১ ই ফেব্রুয়ারি বিকাল তিনটায় লস্কারদিয়া নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। 

সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ অভিযোগ করে বলেন,  প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী আকরাম আলীর পক্ষে রাতের আধারে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। এবং প্রশাসনের কাছে আমার নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করছে। যে অভিযোগের কোন প্রমান নাই। প্রশাসন তদন্ত করে তার কোন ভিত্তি পায় না। 

প্রশাসনের বিরুদ্ধে কোন অভিযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, প্রশাসনের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই, ভোটের মাঠেও লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজমান। তবে আজ রাতেও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে টাকা ছড়াছড়ির আশংকা করছি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

কোন এলাকায় টাকার ছড়াছড়ি হচ্ছে এমন প্রশ্নের জবাবে বলেন, তিনি জানান সালথা এলাকার বিভিন্ন জায়গায় গতকাল রাতে এধরণের কর্মকাণ্ড চালিয়েছে। 

সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ফরিদপুর-২ আসনের ১১ দলীয় জোট মনোননীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী বলেন, আমার সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা ছড়ানোর অভিযোগ সঠিক নয়। এটা মিথ্যা অভিযোগ। আমি টাকা পাবো কোথায়। আমার কর্মীরা নিজেদের টাকা খরচ করে চলছে। নির্বাচনের পরিবেশ ভাল আছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬


ফরিদপুর-২, আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদের জরুরি সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জরুরী সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর-২, আসনের  বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। আজ বুধবার ১১ ই ফেব্রুয়ারি বিকাল তিনটায় লস্কারদিয়া নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ অভিযোগ করে বলেন,  প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী আকরাম আলীর পক্ষে রাতের আধারে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। এবং প্রশাসনের কাছে আমার নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করছে। যে অভিযোগের কোন প্রমান নাই। প্রশাসন তদন্ত করে তার কোন ভিত্তি পায় না। প্রশাসনের বিরুদ্ধে কোন অভিযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, প্রশাসনের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই, ভোটের মাঠেও লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজমান। তবে আজ রাতেও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে টাকা ছড়াছড়ির আশংকা করছি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।কোন এলাকায় টাকার ছড়াছড়ি হচ্ছে এমন প্রশ্নের জবাবে বলেন, তিনি জানান সালথা এলাকার বিভিন্ন জায়গায় গতকাল রাতে এধরণের কর্মকাণ্ড চালিয়েছে। সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ফরিদপুর-২ আসনের ১১ দলীয় জোট মনোননীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী বলেন, আমার সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা ছড়ানোর অভিযোগ সঠিক নয়। এটা মিথ্যা অভিযোগ। আমি টাকা পাবো কোথায়। আমার কর্মীরা নিজেদের টাকা খরচ করে চলছে। নির্বাচনের পরিবেশ ভাল আছে বলেও জানান তিনি।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত