ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টারকে ব্যতিক্রমী শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন স্থানীয় ভোটাররা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক পথসভায় অংশ নিতে গেলে উপস্থিত সমর্থকরা তাকে টাকার মালা পরিয়ে সম্মান জানান।
এ সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থীকে ঘিরে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সংক্ষিপ্ত বক্তব্যে মিজানুর রহমান মাস্টার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার রাজনীতির প্রধান শক্তি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সর্বোচ্চ চেষ্টা করবেন। অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন