মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

সালথা-নগরকান্দাকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি: শামা ওবায়েদের

সালথা-নগরকান্দাকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি: শামা ওবায়েদের

বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদপুর- (সালথানগরকান্দা) আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সোমবার ( ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, “বিএনপি সরকারে গেলে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। মানুষ নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারবে এবং দেশের প্রতিটি খাতে ব্যাপক উন্নয়ন নিশ্চিত করা হবে।তিনি দাবি করেন, বিএনপি কৃষক, শ্রমিক, দিনমজুরসহ সাধারণ মানুষের দল এবং জনগণের সমর্থন পেলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে। তিনি আরও বলেন, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং অঞ্চলে হাসপাতাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

সালথা-নগরকান্দাকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস মাদকমুক্ত করার অঙ্গীকার করে বিএনপির এই প্রার্থী বলেন, এলাকার সামাজিক বিরোধ সংঘাত নিরসনে কাজ করা হবে। তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়নের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান এবং আজীবন জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট শাহজাদা মিয়া, স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬


সালথা-নগরকান্দাকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি: শামা ওবায়েদের

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শামা ওবায়েদ বলেন, “বিএনপি সরকারে গেলে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। মানুষ নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারবে এবং দেশের প্রতিটি খাতে ব্যাপক উন্নয়ন নিশ্চিত করা হবে।” তিনি দাবি করেন, বিএনপি কৃষক, শ্রমিক, দিনমজুরসহ সাধারণ মানুষের দল এবং জনগণের সমর্থন পেলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে। তিনি আরও বলেন, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং এ অঞ্চলে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।সালথা-নগরকান্দাকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার অঙ্গীকার করে বিএনপির এই প্রার্থী বলেন, এলাকার সামাজিক বিরোধ ও সংঘাত নিরসনে কাজ করা হবে। তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়নের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান এবং আজীবন জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট শাহজাদা মিয়া, স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত