মোংলায় ধানের শীষের প্রচার প্রচারণার জন্য নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে (৮ ফেব্রুয়ারী রবিবার ) বাদ আছর উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি বাজারে আয়োজিত উঠান বৈঠকের আলোচনা সভার আয়োজন করা হয় ৭.৮ ও ৯ নং ওয়ার্ডের কয়েকশো লোকজন এতে অংশ গ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার, চিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাজল খাঁন, সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মন্নান ব্যাপারী এছাড়া আরও উপস্থিত ছিলেন,৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোসারেফ খাঁন,৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ সুলতান শেখ, ৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ দুলাল খাঁন, যুবদল নেতা নাজমুল হাওলাদার, সুমন হাওলাদার, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ কারিমুল ইসলাম মংলা থানা ছাত্রদলের সদস্য সচিব নাছির মুছাল্লি সহ সকল সহযোগী সংগঠন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।এই সময় বক্তারা বলেন"আসছে আগামী সংসদ নির্বাচন এই নির্বাচনে ধানের শীষের পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম কে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে এবং ১২ তারিখ বিএনপি মনোনীত প্রার্থীকে ভোট দিবো আপনারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইবেন, একজন কর্মী আরও তিনজনের কাছে ভোট চাবেন,যাতে আমরা বিজয়ী হতে পারি।

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন