রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

বিএনপি মহিলা দলের উদ্যোগে নির্বাচন-পূর্ব গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত

বিএনপি মহিলা দলের উদ্যোগে নির্বাচন-পূর্ব গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত
বিএনপি মহিলা দলের উদ্যোগে নির্বাচন-পূর্ব গুরুত্বপূর্ণ উঠান বৈঠক

বিএনপি মহিলা দলের উদ্যোগে নির্বাচন-পূর্ব গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত
ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার : মোঃ লিটন শিকদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াগাতীতে বিএনপি মহিলা দলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে নারী ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনী প্রস্তুতি জোরদার এবং সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।
নড়াগাতী থানা মহিলা দলের সভানেত্রী নাদীরা আক্তার জোসনা মল্লিকের নিজ বাসভবনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনে বিএনপি নেতা বিশ্বাস জাহাঙ্গীর আলমের সহধর্মিনী। এছাড়াও পহরডাঙ্গা ইউনিয়ন ও নড়াগাতী থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় নারী ভোটাররা অংশগ্রহণ করেন।
বৈঠকে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অভিযোগ করেন, অতীতে জনগণ তাদের কাঙ্ক্ষিত ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এ অবস্থায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিটি নারী ভোটারকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীরা সবসময় গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ঘর-সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি দেশের স্বার্থে সচেতন নাগরিক হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে হবে। তিনি প্রত্যেক নেতাকর্মীকে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নারী নেত্রীদের ঘরে ঘরে গিয়ে জনগণকে সচেতন করতে হবে। বিশেষ করে তরুণী ও নতুন ভোটারদের ভোটের গুরুত্ব সম্পর্কে অবহিত করার ওপর জোর দেওয়া হয়। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন। 

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬


বিএনপি মহিলা দলের উদ্যোগে নির্বাচন-পূর্ব গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বিএনপি মহিলা দলের উদ্যোগে নির্বাচন-পূর্ব গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্টাফ রিপোর্টার : মোঃ লিটন শিকদার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াগাতীতে বিএনপি মহিলা দলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে নারী ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনী প্রস্তুতি জোরদার এবং সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়। নড়াগাতী থানা মহিলা দলের সভানেত্রী নাদীরা আক্তার জোসনা মল্লিকের নিজ বাসভবনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনে বিএনপি নেতা বিশ্বাস জাহাঙ্গীর আলমের সহধর্মিনী। এছাড়াও পহরডাঙ্গা ইউনিয়ন ও নড়াগাতী থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় নারী ভোটাররা অংশগ্রহণ করেন। বৈঠকে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অভিযোগ করেন, অতীতে জনগণ তাদের কাঙ্ক্ষিত ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এ অবস্থায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিটি নারী ভোটারকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীরা সবসময় গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ঘর-সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি দেশের স্বার্থে সচেতন নাগরিক হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে হবে। তিনি প্রত্যেক নেতাকর্মীকে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নারী নেত্রীদের ঘরে ঘরে গিয়ে জনগণকে সচেতন করতে হবে। বিশেষ করে তরুণী ও নতুন ভোটারদের ভোটের গুরুত্ব সম্পর্কে অবহিত করার ওপর জোর দেওয়া হয়। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন। 

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত