পূর্ব সুন্দরবনে হরিণের ফাঁদ আটক ১।
গত ০৪/০২/২৬ খ্রি. তারিখ(বুধবার )চাঁদপাই স্মার্ট পেট্রোল টিম-০১ এবং ঝাপসি টহল ফাঁড়ির সঙ্গীয় স্টাফসহ ঝাপসির আওতাধীন টেংরা ভারানী খাল সংলগ্ন ভদ্রা নদী থেকে একজন হরিণ মারা ফাঁদসহ আটক করা হয়, আটককৃত ব্যক্তি সুন্দরবন ইউনিয়নের দামের খন্ড গ্রামের পলাশ বিশ্বাস(৫০) পিতা: হরেন্দ্রনাথ বিশ্বাস।
বন কর্মকর্তাদের মাধ্যমে জানান ,ঘটনাস্থলের এলাকায় ভোর ৫:০০ ঘটিকার সময় যৌথ টহল প্রদান কালে দৃশ্যমান দূরত্ব হইতে ০২ টি ডিঙ্গি নৌকা সহ ০৪ জন লোককে দেখতে পেয়ে অতিদ্রুত ডিঙ্গি নৌকা গুলোর কাছাকাছি গেলে ০৩ জন আসামী পানিতে লাফ দিয়ে জঙ্গলে পালিয়ে যায় প্রশাসনের কঠোর তৎপরায় পলাশ বিশ্বাস আসামীকে হাতে- নাতে আটক করা হয়। আটক ব্যক্তির কোন পাশ পারমিট ছিলনা ।
তার ডিঙ্গি নৌকা তল্লাশী করে সিটকা ফাঁদ ০২টি, সিটকা ফাঁদ তৈরীর নাইলনের রশি আনু:১.৫ কেজি, চাকু:০১ টি, মাংস রাখার সাদা পলিথিন-২০ পিচ, দা:০১ টি, কাঁকড়া ধরার চারু:৫০ টি, ০২ কেজি ওজনের বাটখারা-০১ টি, হাঁড়ি-পাতিল ০২ টি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা ( এসিএফ) দীপন চন্দ্র দাস বলেন, ঝাপসি বনাঞ্চলে আটক ব্যক্তি হরিণ শিকারের উদ্দেশ্যে সুন্দরবনে গিয়েছিলো। তার তিন সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে তাকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন