শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

মেধাবীদের চাকরির আবেদন খরচ দেবে এমপি ফান্ড--মনজুরুল ইসলাম

মেধাবীদের চাকরির আবেদন খরচ দেবে এমপি ফান্ড--মনজুরুল ইসলাম

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের নতুনহাট উচ্চ বিদ্যালয় মাঠ ও ১০নং মোহনপুর ইউনিয়নের নাটের হাট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে পৃথক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।

নিজপাড়া ইউনিয়নের জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবেদুল রহমান মুকুল এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মনজুরুল ইসলাম বলেন, অতীতে চাকরির নামে যে দুর্নীতি ও অর্থ লেনদেন হয়েছে তা বন্ধ করাই হবে বিএনপি সরকারের প্রথম কাজ। তিনি জানান, সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার মেধাবী শিক্ষার্থীদের চাকরির আবেদনের খরচ এমপির তহবিল থেকে বহন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর শুদ্ধি অভিযান চালানো হবে, যা নিজ দলের মধ্য থেকেই শুরু করা হবে।

সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মোঃ মনজুরুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬


মেধাবীদের চাকরির আবেদন খরচ দেবে এমপি ফান্ড--মনজুরুল ইসলাম

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের নতুনহাট উচ্চ বিদ্যালয় মাঠ ও ১০নং মোহনপুর ইউনিয়নের নাটের হাট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে পৃথক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।নিজপাড়া ইউনিয়নের জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবেদুল রহমান মুকুল এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস।প্রধান অতিথির বক্তব্যে মোঃ মনজুরুল ইসলাম বলেন, অতীতে চাকরির নামে যে দুর্নীতি ও অর্থ লেনদেন হয়েছে তা বন্ধ করাই হবে বিএনপি সরকারের প্রথম কাজ। তিনি জানান, সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার মেধাবী শিক্ষার্থীদের চাকরির আবেদনের খরচ এমপির তহবিল থেকে বহন করা হবে।তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর শুদ্ধি অভিযান চালানো হবে, যা নিজ দলের মধ্য থেকেই শুরু করা হবে।সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মোঃ মনজুরুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত