শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

সিরাজগঞ্জে বিএনপির গণসংযোগ: “ভোটাধিকারের ও গণতন্ত্রের ট্রেন ১২ ফেব্রুয়ারিতে গন্তব্যে পৌঁছাবে” – মির্জা মোস্তফা জামান

সিরাজগঞ্জে বিএনপির গণসংযোগ: “ভোটাধিকারের ও গণতন্ত্রের ট্রেন ১২ ফেব্রুয়ারিতে গন্তব্যে পৌঁছাবে” – মির্জা মোস্তফা জামান
সিরাজগঞ্জে বিএনপির গণসংযোগ: “ভোটাধিকারের ও গণতন্ত্রের ট্রেন ১২ ফেব্রুয়ারিতে গন্তব্যে পৌঁছাবে” – মির্জা মোস্তফা জামান

ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে সিরাজগঞ্জে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন দলটির কেন্দ্রীয় কর্মসূচির অন্যতম সংগঠক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

 বৃহস্পতি সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে জেলা শহরের ১০ নং ওয়ার্ডের ধানবান্ধি এলাকায় মহিলাদের অংশগ্রহণে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে মির্জা মোস্তফা জামান বলেন,“ভোটাধিকারের ও গণতন্ত্রের ট্রেন ১২ ফেব্রুয়ারিতে তার গন্তব্যে পৌঁছাবে। জনগণ এবার নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়েছে। ভয়ভীতি উপেক্ষা করে সবাইকে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হতে হবে।”

তিনি আরও বলেন, নারী সমাজ দেশের গণতান্ত্রিক আন্দোলনে বরাবরই অগ্রণী ভূমিকা রেখে আসছে। আগামী নির্বাচনেও নারীদের সক্রিয় অংশগ্রহণ বিএনপির বিজয়কে ত্বরান্বিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। গণসংযোগ চলাকালে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয় এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬


সিরাজগঞ্জে বিএনপির গণসংযোগ: “ভোটাধিকারের ও গণতন্ত্রের ট্রেন ১২ ফেব্রুয়ারিতে গন্তব্যে পৌঁছাবে” – মির্জা মোস্তফা জামান

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে সিরাজগঞ্জে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন দলটির কেন্দ্রীয় কর্মসূচির অন্যতম সংগঠক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। বৃহস্পতি সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে জেলা শহরের ১০ নং ওয়ার্ডের ধানবান্ধি এলাকায় মহিলাদের অংশগ্রহণে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।গণসংযোগকালে মির্জা মোস্তফা জামান বলেন,“ভোটাধিকারের ও গণতন্ত্রের ট্রেন ১২ ফেব্রুয়ারিতে তার গন্তব্যে পৌঁছাবে। জনগণ এবার নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়েছে। ভয়ভীতি উপেক্ষা করে সবাইকে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হতে হবে।”তিনি আরও বলেন, নারী সমাজ দেশের গণতান্ত্রিক আন্দোলনে বরাবরই অগ্রণী ভূমিকা রেখে আসছে। আগামী নির্বাচনেও নারীদের সক্রিয় অংশগ্রহণ বিএনপির বিজয়কে ত্বরান্বিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। গণসংযোগ চলাকালে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয় এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত