শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

কালিয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কালিয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
বিশেষ আইন শৃঙ্খলা সভা

কালিয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মোঃ লিটন সিকদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক নির্বাচন সংশ্লিষ্ট করণীয় নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মাদ আবদুল ছালাম বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে প্রশাসন, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে সহিংসতা ও নাশকতা রোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশাস।

সভায় সহকারী পুলিশ সুপার রবিন হালদার, কালিয়া আর্মি ক্যাম্প ও বিজিবি ক্যাম্পের কমান্ডার, কালিয়া ও নড়াগাতী থানার ইনচার্জ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬


কালিয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কালিয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিতস্টাফ রিপোর্টার : মোঃ লিটন সিকদারআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক নির্বাচন সংশ্লিষ্ট করণীয় নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মাদ আবদুল ছালাম বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে প্রশাসন, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে সহিংসতা ও নাশকতা রোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করবে।উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশাস।সভায় সহকারী পুলিশ সুপার রবিন হালদার, কালিয়া আর্মি ক্যাম্প ও বিজিবি ক্যাম্পের কমান্ডার, কালিয়া ও নড়াগাতী থানার ইনচার্জ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত