ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৩ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে জয়মনি এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪:৩০ মিনিটে জয়মনির ঠোট থেকে মিছিলটি শুরু হয়ে গ্রামের সকল রাস্তা প্রদক্ষিণ করে। মিছিলে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো গ্রাম।
মিছিলে উপস্থিত ছিলেন জায়মনি ৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ সুলতান শেখ সাধারণ সম্পাদক মোঃ দুলাল খান, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ কারিমুল ইসলাম, চিলা ইউনিয়ন যুবদল হালিম শেখ ও মানিক শেখ,চিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল খান ও সোহেল শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির সদস্যগণ।

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন