শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে রংপুর-৪ আসনের বিভিন্ন স্থানে মহড়া

শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে রংপুর-৪ আসনের বিভিন্ন স্থানে মহড়া
শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে রংপুর-৪ আসনের বিভিন্ন স্থানে মহড়া

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রংপুর-৪ আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে তৎপরতা জোরদার করা হয়েছে। নির্বাচনকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

প্রশাসন সূত্র জানায়, ভোটের দিন ও তার আগের সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ, আনসার, সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাবসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে এসব মহড়া পরিচালনা করা হচ্ছে। মহড়ার মাধ্যমে ভোটকেন্দ্রের নিরাপত্তা, সহিংসতা প্রতিরোধ এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয়দের মধ্যে এসব মহড়া ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রংপুর-৪ আসনে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬


শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে রংপুর-৪ আসনের বিভিন্ন স্থানে মহড়া

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রংপুর-৪ আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে তৎপরতা জোরদার করা হয়েছে। নির্বাচনকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া অনুষ্ঠিত হচ্ছে।প্রশাসন সূত্র জানায়, ভোটের দিন ও তার আগের সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ, আনসার, সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাবসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে এসব মহড়া পরিচালনা করা হচ্ছে। মহড়ার মাধ্যমে ভোটকেন্দ্রের নিরাপত্তা, সহিংসতা প্রতিরোধ এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।স্থানীয়দের মধ্যে এসব মহড়া ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রংপুর-৪ আসনে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত