নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল এর পক্ষে জোরালো ধানের শীষের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের স্থানীয় নেত্রী শরিফা আক্তার এ গণসংযোগের নেতৃত্ব দেন এবং সকল ওয়ার্ডে সাধারণ মানুষকে অংশগ্রহণে উৎসাহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। তিনি সরাসরি জনগণের সঙ্গে আলাপ-চার্চা করেন, তাদের সমস্যা শুনেন এবং শিক্ষার সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা উন্নয়ন, কৃষি ও স্থানীয় অবকাঠামো উন্নয়নের বিষয়গুলোতে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ধানের শীষই একমাত্র পথ। আমি আপনাদের সঙ্গে থাকব, আপনারা ভোটের মাধ্যমে পরিবর্তনের নেতৃত্ব দেবেন।” তিনি আরও যোগ করেন, “জনগণ যখন সঙ্গে থাকে, তখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।”
গণসংযোগে গাওকান্দিয়ার নারী, পুরুষ, যুবক ও প্রবীণরা উপস্থিত ছিলেন। তারা ব্যারিস্টার কায়সার কামালের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগকে প্রাণবন্ত করে তুলেছে, তাদের কণ্ঠে স্লোগান শুনে পুরো এলাকায় উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।
শরিফা আক্তার বলেন, “ব্যারিস্টার কায়সার কামাল একজন যোগ্য, সৎ ও জনবান্ধব নেতা। তাঁর নেতৃত্বেই গাওকান্দিয়া ইউনিয়ন ও দুর্গাপুরের জনগণ উন্নয়নের আলো দেখতে পাবে। আমরা সকলেই তাঁর পাশে রয়েছি এবং ধানের শীষে বিজয় নিশ্চিত করব।”
এদিনের গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পথসভা, সংলাপ ও সরাসরি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে ভোটারদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। জনগণও প্রার্থী ও দলের প্রতি আস্থা প্রকাশ করেছেন, যা আগামী নির্বাচনের ক্ষেত্রে শক্তিশালী ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হবে।
গণসংযোগের সমাপ্তিতে এলাকাবাসী ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ছবি তুলেছেন, হাত মেলান এবং তাদের আশা-আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন। এ ধরনের সরাসরি সংযোগ স্থানীয় জনগণের মনোবল বাড়াচ্ছে এবং ধানের শীষের প্রতি সমর্থন আরও দৃঢ় করছে।

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন