বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

সিরাজগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ- ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকারে মাঠে বিএনপি নেতাকর্মীরা

সিরাজগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ- ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকারে মাঠে বিএনপি নেতাকর্মীরা
সিরাজগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ- ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকারে মাঠে বিএনপি নেতাকর্মীরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ সেলিম রেজার পক্ষে গণসংযোগ ও জনসংযোগ কার্যক্রম জোরদার করেছে বিএনপি। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের নেতৃত্বে বুধবার দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়।

কাজিপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্রাম ও হাট-বাজার এলাকায় দলীয় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সাথে সরাসরি মতবিনিময় করেন। এ সময় ভোটারদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি ও ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা তুলে ধরা হয়। নেতৃবৃন্দ বলেন, জনগণের মৌলিক অধিকার, বিশেষ করে ভোটাধিকার পুনরুদ্ধারই বিএনপির মূল লক্ষ্য।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ এম এ লতিফ, উপদেষ্টা শফিউল আলম ডলার, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সদর উপজেলা বিএনপির নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল, বিএনপি নেতা রানা আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, সদস্য সোহেল রানা হামিদ ও পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম।

মির্জা মোস্তফা জামান বলেন, “দীর্ঘদিন ধরে মানুষ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত। জনগণের সেই অধিকার ফিরিয়ে আনতেই বিএনপি মাঠে রয়েছে। সিরাজগঞ্জ-১ আসনের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।”

এ সময় প্রার্থী মোঃ সেলিম রেজা বলেন, “জনগণের পাশে থেকে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে কাজ করাই আমার অঙ্গীকার। নির্বাচিত হলে এলাকার মানুষের কণ্ঠ সংসদে তুলে ধরব।”


স্থানীয় ভোটারদের সঙ্গে আলাপচারিতায় নেতাকর্মীরা জানান, এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া এবং তরুণদের কর্মহীনতা বড় সমস্যা হিসেবে উঠে এসেছে। বিএনপি ক্ষমতায় গেলে এসব বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে বলে নেতৃবৃন্দ আশ্বাস দেন।

গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নির্বাচনী প্রচারণায় সরাসরি নেতাকর্মীদের উপস্থিতিতে তারা সন্তুষ্ট এবং এলাকার বাস্তব সমস্যা নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬


সিরাজগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ- ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকারে মাঠে বিএনপি নেতাকর্মীরা

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ সেলিম রেজার পক্ষে গণসংযোগ ও জনসংযোগ কার্যক্রম জোরদার করেছে বিএনপি। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের নেতৃত্বে বুধবার দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়।কাজিপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্রাম ও হাট-বাজার এলাকায় দলীয় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সাথে সরাসরি মতবিনিময় করেন। এ সময় ভোটারদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি ও ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা তুলে ধরা হয়। নেতৃবৃন্দ বলেন, জনগণের মৌলিক অধিকার, বিশেষ করে ভোটাধিকার পুনরুদ্ধারই বিএনপির মূল লক্ষ্য।গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ এম এ লতিফ, উপদেষ্টা শফিউল আলম ডলার, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সদর উপজেলা বিএনপির নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল, বিএনপি নেতা রানা আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, সদস্য সোহেল রানা হামিদ ও পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম।মির্জা মোস্তফা জামান বলেন, “দীর্ঘদিন ধরে মানুষ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত। জনগণের সেই অধিকার ফিরিয়ে আনতেই বিএনপি মাঠে রয়েছে। সিরাজগঞ্জ-১ আসনের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।”এ সময় প্রার্থী মোঃ সেলিম রেজা বলেন, “জনগণের পাশে থেকে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে কাজ করাই আমার অঙ্গীকার। নির্বাচিত হলে এলাকার মানুষের কণ্ঠ সংসদে তুলে ধরব।”স্থানীয় ভোটারদের সঙ্গে আলাপচারিতায় নেতাকর্মীরা জানান, এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া এবং তরুণদের কর্মহীনতা বড় সমস্যা হিসেবে উঠে এসেছে। বিএনপি ক্ষমতায় গেলে এসব বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে বলে নেতৃবৃন্দ আশ্বাস দেন।গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নির্বাচনী প্রচারণায় সরাসরি নেতাকর্মীদের উপস্থিতিতে তারা সন্তুষ্ট এবং এলাকার বাস্তব সমস্যা নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত