বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

একজন মুসলমানের ইজ্জতের যে দাম একজন হিন্দুর ইজ্জতেরও সেই দাম: আকরাম আলী

একজন মুসলমানের ইজ্জতের যে দাম একজন হিন্দুর ইজ্জতেরও সেই দাম: আকরাম আলী

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনের ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী বলেছেন, ইসলামকে বিজয়ী করতে এবার মানুষ ভুল করবে না। যতই লোভ দেখাক, যতই প্ররোচনা দেখাক, খোদা ভিরু যারা, নবীর উম্মত  যারা তারা কখনোই ঐদিকে ধাবিত হবে না। ভয় পাওয়ার কোন কারন নাই, আল্লাহ রব্বুল আলামীন আমাদের সাহায্য করবেন। ইসলামের ইতিহাস দেখলে বোঝা যায়, ইসলামে অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোকের কাছে বিজয়ী হয়েছেন। এদেশ মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ দেশ, আমরা সংখ্যায় অল্প না।

ভাওয়াল ইউনিয়ন ১০ ​দলীয় জোটের আয়োজনে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার পুরুড়া মৃধাপাড়ার মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে নেতাকর্মীরা হকের পথে বিজয় এবং রিকশা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এছাড়াও সাধারণ ভোটারদের মাঝেও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালানো হয়। সমাবেশে বাংলাদেশ ইসলামি আন্দোলনের ((হাতপাখা) শতাধিক নেতাকর্মী খেলাফত মজলিশে (রিকশা) যোগদান করেন।

বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য শাহ আকরাম আলী আরও বলেন, নবীজির আদর্শ হলো, একজন মুসলমানের ইজ্জতের যে দাম, একজন হিন্দুর ইজ্জতেরও সেই দাম। একজন মুসলমানের রক্তের যে দাম, একজন হিন্দুর রক্তেরও সেই দাম। মুসলমানের জান মালের যেভাবে হেফাজত করতে হবে, হিন্দুর জান মালেরও সেভাবে হেফাজত করতে হবে। একজন আলেম উলামা সংসদে গেলে নবীর আদর্শ মেনে চলবে।

ভাওয়াল ইউনিয়ন খেলাফত মজলিশের সভাপতি মওলানা আ: সালামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর প্রফেসর আবুল ফজল মুরাদ, ঢাকা মহানগর জামায়াতের সদস্য সাইফুর রহমান হিটু, জেলা খেলাফত মজলিশের সহসভাপতি মওলানা মিজানুর রহমান ফরিদী, উপজেলা খেলাফত মজলিশের যুগ্ম সম্পাদক মওলানা জিনাতুল ইসলাম, উপজেলা এনসিপির আহবায়ক সজিব আল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ১০ দলীয় জোটের আহবায়ক মওলানা নেছারদ্দিন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬


একজন মুসলমানের ইজ্জতের যে দাম একজন হিন্দুর ইজ্জতেরও সেই দাম: আকরাম আলী

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image
 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনের ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী বলেছেন, ইসলামকে বিজয়ী করতে এবার মানুষ ভুল করবে না। যতই লোভ দেখাক, যতই প্ররোচনা দেখাক, খোদা ভিরু যারা, নবীর উম্মত  যারা তারা কখনোই ঐদিকে ধাবিত হবে না। ভয় পাওয়ার কোন কারন নাই, আল্লাহ রব্বুল আলামীন আমাদের সাহায্য করবেন। ইসলামের ইতিহাস দেখলে বোঝা যায়, ইসলামে অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোকের কাছে বিজয়ী হয়েছেন। এদেশ মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ দেশ, আমরা সংখ্যায় অল্প না।ভাওয়াল ইউনিয়ন ১০ ​দলীয় জোটের আয়োজনে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার পুরুড়া মৃধাপাড়ার মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে নেতাকর্মীরা হকের পথে বিজয় এবং রিকশা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এছাড়াও সাধারণ ভোটারদের মাঝেও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালানো হয়। সমাবেশে বাংলাদেশ ইসলামি আন্দোলনের ((হাতপাখা) শতাধিক নেতাকর্মী খেলাফত মজলিশে (রিকশা) যোগদান করেন।বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য শাহ আকরাম আলী আরও বলেন, নবীজির আদর্শ হলো, একজন মুসলমানের ইজ্জতের যে দাম, একজন হিন্দুর ইজ্জতেরও সেই দাম। একজন মুসলমানের রক্তের যে দাম, একজন হিন্দুর রক্তেরও সেই দাম। মুসলমানের জান মালের যেভাবে হেফাজত করতে হবে, হিন্দুর জান মালেরও সেভাবে হেফাজত করতে হবে। একজন আলেম উলামা সংসদে গেলে নবীর আদর্শ মেনে চলবে।ভাওয়াল ইউনিয়ন খেলাফত মজলিশের সভাপতি মওলানা আ: সালামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর প্রফেসর আবুল ফজল মুরাদ, ঢাকা মহানগর জামায়াতের সদস্য সাইফুর রহমান হিটু, জেলা খেলাফত মজলিশের সহসভাপতি মওলানা মিজানুর রহমান ফরিদী, উপজেলা খেলাফত মজলিশের যুগ্ম সম্পাদক মওলানা জিনাতুল ইসলাম, উপজেলা এনসিপির আহবায়ক সজিব আল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ১০ দলীয় জোটের আহবায়ক মওলানা নেছারদ্দিন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত