টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গোপন ক্যামেরা বসানোর অভিযোগ, ইন্টার্ন চিকিৎসকের স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার মোঃ লিটন শিকদার
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. রায়হান কবির ইমন-এর বিরুদ্ধে হাসপাতালের ওয়াশরুম ও ওটি ড্রেস চেঞ্জিং রুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইমন হাসপাতালের আরেক ইন্টার্ন চিকিৎসক ডা. নূরানি জান্নাত ঐশির স্বামী।
হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ব্যবহৃত ওয়াশরুম এবং ওটি ড্রেস চেঞ্জিং রুমসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে কলম আকৃতির (Pen Camera) গোপন ক্যামেরা স্থাপন করে ভিডিও ধারণ করতেন অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক। অভিযোগ রয়েছে, তার ব্যাচমেট থেকে শুরু করে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের ভিডিও ধারণ করা হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসে প্রথমে এক ইন্টার্ন চিকিৎসকের সন্দেহের ভিত্তিতে। পরবর্তীতে অভিযুক্তের কাছ থেকে ক্যামেরা উদ্ধার করা হলেও তিনি প্রথমদিকে অভিযোগ অস্বীকার করেন এবং ক্যামেরা ভেঙে ফেলেন বলে জানা যায়। ফলে তাৎক্ষণিকভাবে কোনো দৃশ্যমান প্রমাণ না পাওয়ায় আইনগত পদক্ষেপ নিতে বিলম্ব ঘটে।
তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক নিজ মুখেই গোপন ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করেছেন সহকর্মীরা।
এই ঘটনায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানান, অভিযুক্ত ব্যক্তির বিকৃত মানসিকতার কারণে তারাও যে ভিডিও ধারণের শিকার হতে পারেন—এই আশঙ্কা থেকেই তারা মানসিকভাবে বিপর্যস্ত।
এ বিষয়ে হাসপাতালের শিক্ষার্থী ও চিকিৎসকদের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সকল শিক্ষার্থী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার কামনা করেছেন
যেকোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে কল করুন। ০১৭১৬-৮০২২৩০

সোমবার, ০২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন