ধলাদিয়া ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী কলেজ ক্যাম্পাসে বসার ব্যবস্থা (শেড/বেঞ্চ) নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ও ধলাদিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের পরিচালনায় এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
আজকের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রশাসক জনাব মোঃ গোলাম মোর্শেদ মুরাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের শুভসূচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব বোরহানুল কবির মিলন এবং রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহিন।
এছাড়াও ধলাদিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ আকাশ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি তামিমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কলেজ প্রশাসন ও স্থানীয় প্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগের মাধ্যমে শীঘ্রই কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা পাওয়া যাবে বলে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন