বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

নির্বাচন ও গণভোট ঘিরে রাণীশংকৈলে ভোট কর্মকর্তাদের প্রস্তুতিমূলক কর্মশালা

নির্বাচন ও গণভোট ঘিরে রাণীশংকৈলে ভোট কর্মকর্তাদের প্রস্তুতিমূলক কর্মশালা
নির্বাচন ও গণভোট ঘিরে রাণীশংকৈলে ভোট কর্মকর্তাদের প্রস্তুতিমূলক কর্মশালা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে ভোটগ্রহণ প্রক্রিয়ায় নিয়োজিত কর্মকর্তাদের প্রস্তুতি জোরদারে রাণীশংকৈলে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) উপজেলা নির্বাচন অফিস, রাণীশংকৈল, ঠাকুরগাঁওয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ভোটগ্রহণ কার্যক্রমের বিভিন্ন ধাপ, দায়িত্ব বণ্টন এবং নির্বাচন আইন সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়।


কর্মশালায় উপস্থিত থেকে জেলা প্রশাসক ঠাকুরগাঁও ইসরাত ফারজানা নির্বাচন পরিচালনায় প্রশাসনের ভূমিকা ও পেশাগত সততার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দক্ষ ও প্রশিক্ষিত কর্মকর্তারাই একটি সুষ্ঠু নির্বাচনের মূল ভিত্তি।


অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা ভোটগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচনকালীন আচরণবিধি মেনে দায়িত্ব পালনের আহ্বান জানান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মো. বেলাল হোসেন। তিনি নির্বাচন ও গণভোট চলাকালে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন।


কর্মশালায় ভোটগ্রহণ কাজে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন এবং প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকেন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬


নির্বাচন ও গণভোট ঘিরে রাণীশংকৈলে ভোট কর্মকর্তাদের প্রস্তুতিমূলক কর্মশালা

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে ভোটগ্রহণ প্রক্রিয়ায় নিয়োজিত কর্মকর্তাদের প্রস্তুতি জোরদারে রাণীশংকৈলে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) উপজেলা নির্বাচন অফিস, রাণীশংকৈল, ঠাকুরগাঁওয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ভোটগ্রহণ কার্যক্রমের বিভিন্ন ধাপ, দায়িত্ব বণ্টন এবং নির্বাচন আইন সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়।কর্মশালায় উপস্থিত থেকে জেলা প্রশাসক ঠাকুরগাঁও ইসরাত ফারজানা নির্বাচন পরিচালনায় প্রশাসনের ভূমিকা ও পেশাগত সততার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দক্ষ ও প্রশিক্ষিত কর্মকর্তারাই একটি সুষ্ঠু নির্বাচনের মূল ভিত্তি।অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা ভোটগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচনকালীন আচরণবিধি মেনে দায়িত্ব পালনের আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মো. বেলাল হোসেন। তিনি নির্বাচন ও গণভোট চলাকালে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন।কর্মশালায় ভোটগ্রহণ কাজে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন এবং প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত