বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

শ্রীপুরে জালিয়াতির মাধ্যমে নতুন জোত সৃজনের অভিযোগ ভূমি অফিসের অসাধু কর্মকর্তা ও দালাল চক্রের যোগসাজশের দাবি

শ্রীপুরে জালিয়াতির মাধ্যমে নতুন জোত সৃজনের অভিযোগ  ভূমি অফিসের অসাধু কর্মকর্তা ও দালাল চক্রের যোগসাজশের দাবি
বামে সাইফুল সাবেক নায়েব এবং ডানে দালাল বাদল



গাজীপুর প্রতিনিধি-


গাজীপুরের শ্রীপুরে আদালতের রায় ও বৈধ সীমানা নির্ধারণ ছাড়াই জাল দলিলের মাধ্যমে নতুন ‘জোত’ সৃজনের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় দালাল চক্র ও ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় এ জালিয়াতি সংঘটিত হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, শ্রীপুর উপজেলার নালিয়াটৈকী মৌজার একটি মূল্যবান সম্পত্তিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সংশ্লিষ্ট জমিটি এস.এ ৬১, ৬০ এবং আর.এস ৬৪, ৫১ নং খতিয়ানের এস.এ ২৩ ও আর.এস ৩৭, ৩৮ নং দাগভুক্ত। রেকর্ড অনুযায়ী জমিটির মালিক দেবেন্দ্র চন্দ্র দাস, যোগেন্দ্র চন্দ্র দাস ও উপেন্দ্র চন্দ্র দাস। এ সংক্রান্ত একটি মামলা (নং-৪৯২/২০১৩) বর্তমানে গাজীপুর জেলা জজ আদালত ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

অভিযোগ রয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও অর্জুন চন্দ্র দাস নামে এক ব্যক্তি স্থানীয় দালাল মোঃ বাদল ও সাবেক নায়েব মোঃ সোলায়মান সরকারের সহযোগিতায় জালিয়াতির আশ্রয় নিয়ে ৪৪৩ নম্বর একটি নতুন জোত তৈরি করেছেন। এই জোতের মালিকানা বিবরণ মূল রেকর্ডের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ বলে দাবি করা হচ্ছে।

সূত্র জানায়, শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ২০১৮ সালের একটি স্মারকের ভিত্তিতে ভূমি সহকারী কর্মকর্তার একটি প্রতিবেদন উপজেলা ভূমি অফিসে পাঠানো হয়। তবে পুরো বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, সরকারি গেজেট অনুযায়ী উক্ত সম্পত্তি ‘ক’ তফসিলভুক্ত হওয়ার সম্ভাবনা থাকলেও আইনি প্রক্রিয়া শেষ না করেই জাল দলিল তৈরি করে জোত সৃজন ও দখল হস্তান্তরের অপচেষ্টা চলছে।

এলাকাবাসী অভিযোগ করেন, প্রভাবশালী দালাল চক্রের কারণে প্রকৃত ভূমি মালিকরা চরম হয়রানির শিকার হচ্ছেন। আদালতের স্পষ্ট নির্দেশনা ছাড়া কীভাবে নতুন জোত সৃষ্টি করা হলো—তা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ভুক্তভোগীরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬


শ্রীপুরে জালিয়াতির মাধ্যমে নতুন জোত সৃজনের অভিযোগ ভূমি অফিসের অসাধু কর্মকর্তা ও দালাল চক্রের যোগসাজশের দাবি

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image
গাজীপুর প্রতিনিধি-গাজীপুরের শ্রীপুরে আদালতের রায় ও বৈধ সীমানা নির্ধারণ ছাড়াই জাল দলিলের মাধ্যমে নতুন ‘জোত’ সৃজনের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় দালাল চক্র ও ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় এ জালিয়াতি সংঘটিত হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।জানা গেছে, শ্রীপুর উপজেলার নালিয়াটৈকী মৌজার একটি মূল্যবান সম্পত্তিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সংশ্লিষ্ট জমিটি এস.এ ৬১, ৬০ এবং আর.এস ৬৪, ৫১ নং খতিয়ানের এস.এ ২৩ ও আর.এস ৩৭, ৩৮ নং দাগভুক্ত। রেকর্ড অনুযায়ী জমিটির মালিক দেবেন্দ্র চন্দ্র দাস, যোগেন্দ্র চন্দ্র দাস ও উপেন্দ্র চন্দ্র দাস। এ সংক্রান্ত একটি মামলা (নং-৪৯২/২০১৩) বর্তমানে গাজীপুর জেলা জজ আদালত ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।অভিযোগ রয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও অর্জুন চন্দ্র দাস নামে এক ব্যক্তি স্থানীয় দালাল মোঃ বাদল ও সাবেক নায়েব মোঃ সোলায়মান সরকারের সহযোগিতায় জালিয়াতির আশ্রয় নিয়ে ৪৪৩ নম্বর একটি নতুন জোত তৈরি করেছেন। এই জোতের মালিকানা বিবরণ মূল রেকর্ডের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ বলে দাবি করা হচ্ছে।সূত্র জানায়, শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ২০১৮ সালের একটি স্মারকের ভিত্তিতে ভূমি সহকারী কর্মকর্তার একটি প্রতিবেদন উপজেলা ভূমি অফিসে পাঠানো হয়। তবে পুরো বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।সংশ্লিষ্টদের দাবি, সরকারি গেজেট অনুযায়ী উক্ত সম্পত্তি ‘ক’ তফসিলভুক্ত হওয়ার সম্ভাবনা থাকলেও আইনি প্রক্রিয়া শেষ না করেই জাল দলিল তৈরি করে জোত সৃজন ও দখল হস্তান্তরের অপচেষ্টা চলছে।এলাকাবাসী অভিযোগ করেন, প্রভাবশালী দালাল চক্রের কারণে প্রকৃত ভূমি মালিকরা চরম হয়রানির শিকার হচ্ছেন। আদালতের স্পষ্ট নির্দেশনা ছাড়া কীভাবে নতুন জোত সৃষ্টি করা হলো—তা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।ভুক্তভোগীরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত