বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

রানীশংকৈলে উপজেলা বিএনপির নির্বাচনী কার্যক্রমে গতি আনতে প্রধান কার্যালয়ের উদ্বোধন

রানীশংকৈলে উপজেলা বিএনপির নির্বাচনী কার্যক্রমে গতি আনতে প্রধান কার্যালয়ের উদ্বোধন
রানীশংকৈলে উপজেলা বিএনপির নির্বাচনী কার্যক্রমে গতি আনতে প্রধান কার্যালয়ের উদ্বোধন



ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার রাত ৯টায় রানীশংকৈল মুক্তা মার্কেট সিনেমা হল এলাকায় অবস্থিত এ অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও–৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ। তিনি বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণই আন্দোলন ও নির্বাচনে সফলতার মূল চাবিকাঠি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, পৌর সাধারণ সম্পাদক মহসিন আলীসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকাণ্ড আরও জোরদার করা হবে এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে বিএনপির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬


রানীশংকৈলে উপজেলা বিএনপির নির্বাচনী কার্যক্রমে গতি আনতে প্রধান কার্যালয়ের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার রাত ৯টায় রানীশংকৈল মুক্তা মার্কেট সিনেমা হল এলাকায় অবস্থিত এ অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও–৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ। তিনি বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণই আন্দোলন ও নির্বাচনে সফলতার মূল চাবিকাঠি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, পৌর সাধারণ সম্পাদক মহসিন আলীসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকাণ্ড আরও জোরদার করা হবে এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে বিএনপির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত