বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

শ্রীপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

শ্রীপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
শ্রীপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন



গাজীপুরের শ্রীপুরে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬’। শনিবার বিকেলে বেড়াবাড়ী পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেড়াবাড়ী যুব সংঘের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস.এম রফিকুল ইসলাম বাচ্চু। টুর্নামেন্টের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল মোতালেব। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ।


বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপ্রতিকূল প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চা ছড়িয়ে দিতে এই আয়োজন।


স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের প্রথম দিন ছিল উৎসবমুখর। স্থানীয়রা এ ধরনের ক্রীড়া আয়োজনের জন্য আয়োজনকারীদের আগ্রহ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬


শ্রীপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image
গাজীপুরের শ্রীপুরে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬’। শনিবার বিকেলে বেড়াবাড়ী পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেড়াবাড়ী যুব সংঘের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস.এম রফিকুল ইসলাম বাচ্চু। টুর্নামেন্টের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল মোতালেব। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ।বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপ্রতিকূল প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চা ছড়িয়ে দিতে এই আয়োজন।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের প্রথম দিন ছিল উৎসবমুখর। স্থানীয়রা এ ধরনের ক্রীড়া আয়োজনের জন্য আয়োজনকারীদের আগ্রহ প্রকাশ করেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত