সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও সচেতনতা সমাবেশ

জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও সচেতনতা সমাবেশ
জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও সচেতনতা সমাবেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া এলাকার জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোতাছেম বিল্যাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার আহাম্মেদ, জেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদার, কালিয়াকৈর থানার ওসি মোঃ আব্দুল মান্নান এবং ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম।


অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন খাজা বদরুদ্দোজা মর্ডান হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ডা. মোহাম্মদ বখতিয়ার।


সভায় বক্তব্য দেন চন্দ্র সরকারি হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আকন্দ কুমার দাস। তিনি শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন, সুশিক্ষা এবং মাদক ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।


অতিথিবৃন্দ শিক্ষার মানোন্নয়ন, মাদকদ্রব্যের ভয়াবহতা ও বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার–বিদ্যালয়–সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।


সমাবেশ শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক নির্দেশনা ও বার্তা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬


জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও সচেতনতা সমাবেশ

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

featured Image
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া এলাকার জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোতাছেম বিল্যাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার আহাম্মেদ, জেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদার, কালিয়াকৈর থানার ওসি মোঃ আব্দুল মান্নান এবং ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম।অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন খাজা বদরুদ্দোজা মর্ডান হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ডা. মোহাম্মদ বখতিয়ার।সভায় বক্তব্য দেন চন্দ্র সরকারি হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আকন্দ কুমার দাস। তিনি শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন, সুশিক্ষা এবং মাদক ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।অতিথিবৃন্দ শিক্ষার মানোন্নয়ন, মাদকদ্রব্যের ভয়াবহতা ও বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার–বিদ্যালয়–সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।সমাবেশ শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক নির্দেশনা ও বার্তা প্রদান করা হয়।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত