ওপেন নিউজ ২৪

জনগণের দোরগোড়ায় বিএনপি'র ৩১ দফা

 জনগণের দোরগোড়ায় বিএনপি'র ৩১ দফা
জনগণের দোরগোড়ায় বিএনপি'র ৩১ দফা

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ সদরের কালিয়াহরিপুর ইউনিয়নে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫)  তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে দেন লিফলেট। মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, শোনেন তাদের কথা। সাধারণ মানুষের মুখে আনন্দের হাসি—কেউ নিচ্ছেন লিফলেট, কেউ আবার আলোচনায় যোগ দিচ্ছেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে।


শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, দিনটি হয়ে ওঠে সম্প্রীতিরও প্রতীক। রায়পুর দূর্গামাতা মন্দিরসহ পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপে উপস্থিত হয়ে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। ভক্তদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান তিনি।


মির্জা মোস্তফা জামান বলেন, “আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি। বিএনপি'র ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়—এটি হচ্ছে দেশের মানুষের মুক্তি ও কল্যাণের অঙ্গীকার।”


দিনভর লিফলেট বিতরণ আর পূজা মন্ডপ পরিদর্শনে কর্মসূচি যেন পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। রাজনৈতিক অঙ্গীকার আর ধর্মীয় সম্প্রীতির এ মিলনমেলা এলাকাবাসীর মনে নতুন বার্তা ছড়িয়ে দেয়।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শনিবার, ১১ এপ্রিল ২০২৬


জনগণের দোরগোড়ায় বিএনপি'র ৩১ দফা

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৫

featured Image
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ সদরের কালিয়াহরিপুর ইউনিয়নে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫)  তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে দেন লিফলেট। মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, শোনেন তাদের কথা। সাধারণ মানুষের মুখে আনন্দের হাসি—কেউ নিচ্ছেন লিফলেট, কেউ আবার আলোচনায় যোগ দিচ্ছেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে।শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, দিনটি হয়ে ওঠে সম্প্রীতিরও প্রতীক। রায়পুর দূর্গামাতা মন্দিরসহ পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপে উপস্থিত হয়ে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। ভক্তদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান তিনি।মির্জা মোস্তফা জামান বলেন, “আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি। বিএনপি'র ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়—এটি হচ্ছে দেশের মানুষের মুক্তি ও কল্যাণের অঙ্গীকার।”দিনভর লিফলেট বিতরণ আর পূজা মন্ডপ পরিদর্শনে কর্মসূচি যেন পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। রাজনৈতিক অঙ্গীকার আর ধর্মীয় সম্প্রীতির এ মিলনমেলা এলাকাবাসীর মনে নতুন বার্তা ছড়িয়ে দেয়।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত