ওপেন নিউজ ২৪

সালথায় এতিম শিশুদের নিয়ে শান্তির আহ্বানের ইফতার

ফরিদপুরের সালথা উপজেলায় এতিম ও অনাথ শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে “শান্তির আহ্বান” স্বেচ্ছাসেবী সংগঠনের ভারপ্রাপ্ত কমিটিও গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার মারকাজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও প্রকৌশলী কবির আল মামুন। সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি সমাজসেবামূলক কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় সদস্যদের মতামতের ভিত্তিতে আইনুজ্জামান আকাশকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং আবু সাঈম খানকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক করা হয়।অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

সালথায় এতিম শিশুদের নিয়ে শান্তির আহ্বানের ইফতার