(মোঃ হাসিব পেসকার ) কলাপাড়া উপজেলা প্রতিনিধি।পটুয়াখালীর মহিপুর থানাধীন কমরপুর এলাকায় এক মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় এজাহার দায়ের করেছেন।এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১ টার সময় কমরপুর নুরানী হাকিমিয়া মাদ্রাসার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোঃ জয়নুল আবেদীন ওরফে সোনামিয়া ফরাজী মহিপুর সদর ইউনিয়নের কমরপুর গ্রামের বাসিন্দা মৃত্যু সোবাহান ফরাজীর ছেলে।ভুক্তভোগী শিক্ষার্থীর মা মোসাঃ কাজল (৪২) অভিযোগ করে বলেন, তার ৮ বছর বয়সী মেয়ে মাদ্রাসায় ক্লাস বিরতির সময় একা থাকাকালে অভিযুক্ত ব্যক্তি তাকে একা পেয়ে অনৈতিক আচরণ করে। শিশুটি চিৎকার করলে পাশের আরেক শিক্ষার্থী এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত স্থান ত্যাগ করে।পরে শিশুটি বাড়িতে এসে বিষয়টি জানালে পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে থানায় অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহব্বত খান বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। ঘটনার সাথে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে আজ ১ মার্চ রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে