রোববার, ০১ মার্চ ২০২৬
ওপেন নিউজ ২৪

মোঃ সাহাজুদ্দিন সরকার

মোঃ সাহাজুদ্দিন সরকার


গাজীপুরের কাশিমপুরে মুজিবুর রহমানের শপথ গ্রহন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত।

গাজীপুর ১ আসনের নব-নির্বাচিত এমপি মেয়র মুজিবর রহমানের শপথ গ্রহন উপলক্ষে, গাজীপুর সিটি করপোরেশন ১ নং কাউন্সিলর প্রার্থী (সাবেক মেম্বার)  কাশিমপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ১ নং ওয়ার্ড সভাপতি, মোঃ এনায়েত হোসেন মোল্লার পক্ষথেকে মিলাত ও দোয়া  অনুষ্ঠিত।  ১৭ ই ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধায় গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ১ নং ওয়ার্ড মাধবপুর সাইদুরের দোকান সংলগ্ন  এবং শিবরাম পুর সালামত মোল্লা সুপার মার্কেট এলাকায় মিলাত ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর কৃষকদল আলমগীর হোসেন,  ১ নং ওয়ার্ড বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মানিক মিয়া,সেচ্ছাসেবকদল নেতা মোঃ সামসুল মোল্লা, নাসির গায়েন, ১ নং ওয়ার্ড শ্রমিকদল নেতা মোঃ রফিকুল ইসলাম রফিক, সেচ্ছাসেবকদল নেতা মোঃ ঈসমাইল হোসেন, বিএনপি নেতা আঃ রাজ্জাক,আরো উপস্থিত ছিলেন,  কাশিমপুর থানা, ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মী এবং এলাকার স্থানীয় লোকজন  উপস্থিত ছিলেন। এনায়েত হোসেন মোল্লা বক্তব্যে বলেন, বিএনপির চেয়ার পার্সন মরহুমা বেগম খালেদা জিয়া যদি জীবিত থাকতেন, তাহলে তিনি প্রধানমন্ত্রী হতেন মহান আল্লাহ পাক প্রিয়নেত্রীর জন্য সবার কাছে দোয়া চান ,  তারুণ্যের গর্ব বিএনপির চেয়ারম্যান  তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আপনাদের ভোটের মাধ্যমে তার জন্য দোয়া চান, গাজীপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য মেয়র মুজিবর রহমানের জন্য দোয়া চান দোয়া শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় ।

গাজীপুরের কাশিমপুরে মুজিবুর রহমানের শপথ গ্রহন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত।