ওপেন নিউজ ২৪

ফরহাদুল হাসান মোস্তফা

ফরহাদুল হাসান মোস্তফা


দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক লায়ন ফরহাদুল হাসান মোস্তফা।​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির সওগাত নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই শান্তি। এই উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সাম্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি।​মানবাধিকার কর্মী হিসেবে তিনি তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের অধিকার রক্ষায় এবং তাদের মুখে হাসি ফোটাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন একটি সুন্দর, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।​পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ-সমৃদ্ধি কামনা করে আবারো সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদ মোবারক!

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা