গোপালগঞ্জে বৈরী আবহাওয়ায় ঈদ জামাত স্থানান্তর, কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে মারকাজ মসজিদে নামাজ আদায়স্টাফ রিপোর্টার, মো: লিটন সিকদার :গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত বৈরী আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে পারেনি। টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত স্থান পরিবর্তন করে মারকাজ মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।শনিবার (২১-৩-২০২৬ ইং) সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং বৃষ্টিপাত অব্যাহত থাকায় ঈদগাহ মাঠে পানি জমে যায়। ফলে মুসল্লিদের দুর্ভোগ এড়াতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি সিদ্ধান্ত নিয়ে জামাতের স্থান পরিবর্তন করে শহরের মারকাজ মসজিদে আয়োজন করে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল নির্ধারিত সময়ে ৮ : ২০ মিনিটে মারকাজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। খুতবায় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নিয়ে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অনেকেই ঈদগাহে নামাজ আদায়ের প্রস্তুতি নিয়েছিলেন, তবুও পরিস্থিতির কারণে সবাই বিকল্প ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন।ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন, তবে বৈরী আবহাওয়ার কারণে উৎসবের আমেজ কিছুটা ম্লান হয়ে পড়ে।