ওপেন নিউজ ২৪

আর্কাইভ দেখুন

নড়াইলের কালিয়ায় ১০০ পিচ ইয়াবাসহ মাদক  ব্যবসায়ী আটক

নড়াইলের কালিয়ায় ১০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নড়াইলের কালিয়ায় ১০০ ইয়াবাসহ মাদক  ব্যবসায়ী  আটকরাতের অভিযানে নোয়াগ্রাম বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার; মাদক নির্মূলে কঠোর অবস্থানের বার্তা পুলিশের প্রতিনিধি:মো: লিটন সিকদার নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ নাজমুল শেখ (৪৫) নামে এক কথিত মাদক কারবারিকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। সোমবার (২ মার্চ) রাত আনুমানিক পৌনে ১২টার দিকে পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত নাজমুল শেখ নোয়াগ্রাম গ্রামের ফারুক শেখের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানা পুলিশের একটি বিশেষ দল নোয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন হিসেবে নাজমুলকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আশপাশে উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।এ বিষয়ে কালিয়া থানা–এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইদ্রিস আলী জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।তিনি আরও বলেন, “কালিয়া উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় মাদকদ্রব্যের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছিল। পুলিশের এ ধরনের অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে তারা মন্তব্য করেন।উল্লেখ্য, ইয়াবা একটি মাদকজাত ট্যাবলেট, যা তরুণ সমাজকে বিপথগামী করছে বলে সচেতন মহল মনে করেন। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মাধ্যমে মাদকের বিস্তার রোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।


স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রী পেতে যাচ্ছে নেত্রকোনা-১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল

দোগাছীতে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

গাজীপুরের সফিপুর বাজার সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আধিপত্যমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্নে — সিরাজগঞ্জ-১ আসনে এমপি প্রার্থী মোঃ আব্দুস সবুর তালুকদার

ঐতিহাসিক ৭ নভেম্বর: গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে বিআইডব্লিউটিসি এমপ্লয়েইজ ইউনিয়ন এর বৃন্দ

আশুলিয়ায় চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, আহত ৩

ঢাকা থেকে সাবেক এমপি কবিরুল হক গ্রেপ্তার

আশুলিয়ায় অসহায় পরিবারের উপরে সন্ত্রাসী হামলা আতঙ্কিত এলাকাবাসী

নড়াইল–১ আসনে এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমানের গণসংযোগে সাড়া

১০

ব্যবসায়ীদের পক্ষ থেকে ঢাকা-১৮ আসনে এম কফিল উদ্দিন আহমেদকে বিএনপি'র মনোনয়ন দেওয়ার জোর দাবি

নড়াইলের কালিয়ায় ১০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের সহায়তায় প্রাণ ফিরে পেলো কৃষ্ণ হাজং

শ্রীপুরে অটোরিক্সা চালককে অপহরণ: মুক্তিপণ আদায়ের সময় গ্রেফতার ৩

গাজীপুরের শ্রীপুরে সাংসদ অধ্যাপক ডা. এস.এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষ থেকে জিয়াউর রহমানের মাগফেরাত ও খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

মহিপুরে মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ কারাগারে

আজ রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলের মাসিক মূল্যায়নের ফলাফল প্রকাশ অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত

নেত্রকোনা দুর্গাপুরে শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা-২০২৬

মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

১০

মাদক সেবন এ বাধা হোটেল মালিককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা