রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

শিক্ষাঙ্গন

দুর্গাপুরে শিক্ষকদের ‘শিক্ষায় আলোর প্রতীক’ সম্মাননা প্রদান

​নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের উৎসবমুখর পরিবেশে অ্যাডভান্সড মডেল স্কুলের শিক্ষকদের বিশেষ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে অ্যাডভান্সড মডেল স্কুল মিলনায়তনে এ সম্মাননা স্মারক শিক্ষকদের হাতে তুলে দেয়া হয়।'শিক্ষায় আলোর প্রতীক’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন ও মেধা বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।​​ অ্যাডভান্সড মডেল স্কুলের পরিচালক সাবেক প্রধান শিক্ষক এ.কে.এম ইয়াহিয়া বলেন,নিবেদিতপ্রাণ শিক্ষকদের কর্মদক্ষতা ও মানুষ গড়ার কারিগর হিসেবে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।​শিক্ষকদের মনোবল বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষের এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ​সম্মাননা পেয়ে শিক্ষকরা শিক্ষার গুণগত মান ধরে রাখার এবং আদর্শ জাতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।​বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষকদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।সম্মাননা স্মারক প্রাপ্ত শিক্ষক প্রমা সাহা জানান, যেকোন ভালো কাজের স্বীকৃতি পেতে অনেক ভালো লাগে। এটি কাজের পরিধির মান আরো বাড়িয়ে দেয়। প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ও আস্থার জায়গার মাত্রাটা আরো বেড়ে গেলো। আশা করি এ প্রাপ্তি আমার জন্য অনেকটা গর্বের।

দুর্গাপুরে শিক্ষকদের ‘শিক্ষায় আলোর প্রতীক’ সম্মাননা প্রদান