গণতন্ত্র পুনরুদ্ধার ও শহীদের রক্তের ঋণ শোধের অঙ্গীকার নিয়ে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নে ধানের শীষের পক্ষে আবেগঘন ও জোরালো প্রচার-প্রচারণা চালিয়েছেন ৩৬ জুলাই অভ্যত্থানের অন্যতম শহীদ সাইফুল ইসলাম সেকুলের পরিবার।শহীদ পরিবারের পক্ষ থেকে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করা হয়। এ সময় শহীদের পরিবারের নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে এই প্রচারণায় অংশ নেন।প্রচারকালে শহীদ সাইফুল ইসলাম সেকুলের পরিবারের সদস্যরা আবেগভরা কণ্ঠে বলেন, আমাদের সন্তানের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন—বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে। একই সঙ্গে তিনি আমাদের পাশে সব সময় থাকার দৃঢ় অঙ্গীকার করেছেন।তারা আরও বলেন, এই আশ্বাস আমাদের নতুন করে সাহস জুগিয়েছে। আমরা দৃঢ় প্রতিজ্ঞা করেছি—ধানের শীষের সাথেই থাকবো। কলমাকান্দা ও দুর্গাপুরবাসীর কাছে আমাদের আহ্বান, আপনারা ধানের শীষে ভোট দিয়ে ব্যারিস্টার কায়সার কামালকে বিজয়ী করুন। শহীদের আত্মার শান্তি ও ন্যায়বিচারের পথ এভাবেই প্রশস্ত হবে।এই প্রচারণায় শিশুদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে হৃদয়স্পর্শী। ছোট ছোট শিশুরা মিছিলে অংশ নিয়ে স্লোগান দেয়, আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম। তারা উপস্থিত বড়দের উদ্দেশে আবেগঘন কণ্ঠে বলে, আমরা ভোট দিতে পারি না, কিন্তু আপনারা পারেন—ধানের শীষে ভোট দিন।শিশুদের এই নির্ভীক ও আবেগী উচ্চারণ এলাকাজুড়ে এক ভিন্ন মাত্রার আবহ সৃষ্টি করে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন তোলে।প্রচার-প্রচারণা চলাকালে শহীদ পরিবারের সকল সদস্য, এবং আশপাশের নারীরা অংশগ্রহণ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শহীদের আত্মত্যাগের স্মৃতি, ন্যায়বিচারের প্রত্যাশা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে ধানের শীষের এই প্রচারণা দুর্গাপুর-কলমাকান্দা অঞ্চলে নতুন আশার আলো জ্বালিয়ে