ওপেন নিউজ ২৪

চাকরি বার্তা

রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি মানিক, সম্পাদক মোশাররফ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে ফেরদৌস আলম মানিক এবং সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন বিজয়ী হয়েছেন।শনিবার (২ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাণীশংকৈল পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চাপোড় পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ।নির্বাচন সূত্রে জানা গেছে, উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভার আওতাধীন ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪১৮ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন ভোট প্রদান করেন। ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।ফলাফলে সভাপতি পদে বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একরামুল হক পান ১৩২ ভোট এবং অপর প্রার্থী আব্দুল জব্বার পান ৯০ ভোট।অন্যদিকে সাধারণ সম্পাদক পদে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন ২০৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন পান ১৮৪ ভোট।নির্বাচন শেষে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক ও শিক্ষক নেতারা অংশ নেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদারসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।নবনির্বাচিত সভাপতি ফেরদৌস আলম মানিক বলেন, সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু ও আনন্দঘন নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি শিক্ষকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি মানিক, সম্পাদক মোশাররফ