গোপালগঞ্জের মুকসুদপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মাহমুদুর রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে মুকসুদপুর থানায় দায়িত্বভার গ্রহণ করেন।
জানা গেছে, মুকসুদপুর থানায় যোগদানের আগে তিনি সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা সদর থানা, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা এবং রাজবাড়ী সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও থানায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুকসুদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা স্থানীয়দের।
নবাগত ওসি মোঃ মাহমুদুর রহমানের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়। তাঁর যোগদানের মধ্য দিয়ে মুকসুদপুর থানার পুলিশি কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

মন্তব্য
শেয়ার করুন-
























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।