
রাজশাহীতে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার ।
17 Nov 2026, 12:35 · মোঃ তোহিদুজ্জামান তুষার — রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে এস আর বি - ৫ এর কাছে গোপন সূত্রে একটি তথ্য আসলে এস আর বি- ৫ এর একটি টিম রাজশাহীর শাহমুখদুম থানাধীন সিটি হাট মোড়ের মহাসড়কে অভিযান পরিচালনা করে, গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহন নামের যাত্রীবাহী বাসটি কে থামিয়ে তল্লাশি শুরু করলে তল্লাশি এক পর্যায়ে কাপড়চোপড় রাখা একটি ব্যাগ থেকে ২টি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিন উদ্ধার করে। তবে, যে ব্যক্তি এগুলো বহন করছিল সেই ব্যক্তি দূর থেকে চেকপোষ্ট চলছে বুঝতে পেরে সেই ব্যক্তি আগেই গাড়ি থেকে নেমে পালিয়ে যাই । এজন্য সরঞ্জামগুলির বাহকের কোন ধরনের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি , এস আর বি- ৫ জানাই উক্ত ব্যক্তিকে খুঁজে পেতে ও সনাক্ত করার জন্য গোয়েন্দা বিভাগে দায়িত্ব দেয়া হবে।