রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী ও ১ মাদক সেবীকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন মতিহার থানা ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী ও ১ মাদক সেবী গ্রেপ্তার

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী ও ১ মাদক সেবী গ্রেপ্তার
রাজশাহীতে মাদক ব্যবসায়ী ও মাদক সেবী গ্রেপ্তার
প্রিন্ট

রাজশাহী মেট্রোপলিটনের মতিহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের  মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী এবং ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে ।
 প্রথমত মতিহার থানা পুলিশ কাজলা পুরাতন বউ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কাজলা বিলপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. নাদিম মোস্তফা ওরফে মানিক (২২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্যে, আসামি মানিকে’র বিরুদ্ধে মতিহার থানায় ১টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। 

 
অপরদিকে, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দামকুড়া থানার ধোতরাবন গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে মো. ইয়ামিন (২০)-এর হেফাজত থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং একই গ্রামের মো. মানিক হোসেনের ছেলে মো. রাশেদ আলী ছোটন (২১)-কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। অতঃপর , ছোটনকে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে স্বাস্থ্য পরীক্ষা করানো হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে। 
 
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করার সকল কার্যক্রম সম্পন্ন করার পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-