মুকসুদপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

মুকসুদপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত
প্রিন্ট

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দুই  মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 
নিহতরা হলেন, ঢাকা জেলার সাভার উপজেলার ডেন্ডাবর (পলাশবাড়ী) গ্রামের আবুল হোসেনের ছেলে মশিউর রহমান (৪০) এবং চট্টগ্রাম জেলার বন্দর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে শাখাওয়াত গাজী (২৮)।

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে  ১১ টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের তপারকান্দি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের তপারকান্দি এলাকায়, ঢাকাগামী দুই জন মোটরসাইকেল আরোহীকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে আরোহী দুই জনের মৃত্যু হয়। 
এসময় ঘাতক ট্রাকটি দ্রুত চলে যাওয়ায় ট্রাকটির সন্ধান মেলেনি। 
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-