
ইয়াবা ট্যাবলেট ও নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার ও মোটরসাইকেল জব্দ।
মাদক বিরোধী অভিযানে অত্যন্ত তৎপর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ।

দি পাটনা একাডেমীর অ্যাডহক কমিটির প্রথম সভা
শিক্ষাঙ্গনে নতুন প্রত্যাশা, দি পাটনা একাডেমীর অ্যাডহক কমিটির প্রথম সভা
পড়তে পারেন

মোঃ লিটন সিকদারনড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাটনা এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দি পাটনা একাডেমীর অ্যাডহক কমিটির প্রথম সভা ও সংবর্ধনা অনুষ্ঠান।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় দি পাটনা একাডেমীর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ও সংশ্লিষ্টদের সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আসজাদুর রহমান মিঠু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, দি পাটনা একাডেমীর সাবেক প্রধান শিক্ষক মোল্যা শাহাদাৎ হোসেন, কালীগঞ্জ, ঝিনাইদহের সাব-রেজিস্ট্রার মো. রিপন মুন্সি, মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোল্যা সাখায়েত হোসেন, ৬ নম্বর খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি বিশ্বাস নওশের আলী, দি পাটনা একাডেমীর সাবেক সভাপতি ও ৭ নম্বর জয় নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন এবং খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি. এম. বরকত উল্লাহ।এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন অ্যাডহক কমিটির প্রথম সভাকে কেন্দ্র করে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্টদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা
ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ৭ডিবি প্রধানের দায়িত্বে এবার অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা আব্দুস ছালাম
পাবনা জেলার ডিবি প্রধানের দায়িত্বে এবার অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা আব্দুস ছালাম
পড়তে পারেন

পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন পেয়েছেন বিজ্ঞ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা আব্দুস ছালাম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পাবনা জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ পদায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
নবনিযুক্ত ডিবির ওসি আব্দুস ছালাম এর আগে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর আগেও তিনি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। ফলে পাবনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধীদের ধরণ এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে তাঁর গভীর মাঠপর্যায়ের অভিজ্ঞতা রয়েছে।
বিশেষ করে ৫ই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী উত্তাল ও সংবেদনশীল সময়ে তিনি পেশাদারিত্ব ও চরম বুদ্ধিমত্তার পরিচয় দেন। সেই সংকটময় দিনগুলোতে তিনি সাধারণ শিক্ষার্থী ও ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে পরিস্থিতি সহনশীল রাখেন। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত সহিংসতা ঘটতে না দিয়ে নিজের নিষ্ঠা ও বিচক্ষণতা দিয়ে অশান্ত পাবনাকে শান্ত করতে তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করেছিলেন।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আব্দুস ছালাম জানান, পাবনা জেলাকে মাদক, সন্ত্রাস, চাদাবাজ ও সব ধরনের অপরাধমুক্ত রাখতে ডিবি পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। অপরাধ দমনে এবং জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিনি সাংবাদিক, সাধারণ জনগণ ও সুশীল সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
অফিসার ইনচার্জ হিসেবে আব্দুস ছালামের এই নতুন পদায়নকে স্বাগত জানিয়েছে পাবনার সুশীল সমাজ, সংবাদকর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। নতুন দায়িত্বে তিনি পাবনা ডিবির কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সর্বস্তরের মানুষ।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা
ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ৭প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগ নিয়ে উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগ নিয়ে উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী সভা
পড়তে পারেন

পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা
ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ৭লোহাগাড়া মাদরাসার এডহক কমিটি গঠনে অনিয়ম
লোহাগাড়া মাদরাসার এডহক কমিটি গঠনে অনিয়ম
পড়তে পারেন

পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা
ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ৭


















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।