প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
লালপুরে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ৪জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা
স্টাফ ||
লালপুরে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ৪জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানানাটোরের লালপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে লালপুর উপজেলার মধুবাড়ি এলাকায় মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ৪জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— উপজেলার মধুবাড়ি এলাকার নজরুল ইসলাম (৩৫), মামুন (২৭),জয় ইসলাম (২৫) এবং গোপালপুর এলাকার জহুরুল ইসলাম (৩৮)।রবিবার (৩রা মে-২০২৬)লালপুর থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন।এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ কর্মীদের জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত