প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
মো:আমিনুল ইসলাম ||
রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিতরংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।সভায় বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব পালনের অভিজ্ঞতা, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সমস্যাসহ নানা বিষয় তুলে ধরেন। পুলিশ কমিশনার ধৈর্যের সঙ্গে সবার বক্তব্য শুনে তাৎক্ষণিক সমাধানযোগ্য সমস্যার সমাধান করেন এবং অন্যান্য বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।তিনি নারী ও পুরুষ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতার খোঁজখবর নেন এবং স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া আবাসন ব্যবস্থা, ব্যারাকের পরিবেশ উন্নয়ন, রেশন সামগ্রীর মান বৃদ্ধি এবং প্রয়োজন অনুযায়ী ছুটি প্রদানের নির্দেশনা দেন।নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ইউনিটকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন।সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত